Monday, 28 July 2014

পৃথিবী ও সৌরমন্ডল

সৌরজগত
সূর্য এবং তার চারপাশে ঘুরছে যে গ্রহ,
 উপগ্রহ, উল্কা, গ্রহাণু, ধুমকেতু তাদের নিয়েই হল সৌরজগত। এই সব জ্যোতিষ্কমন্ডলী একটা নির্দিষ্ট কক্ষপথে একটা নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রদক্ষিণ করছে। 
গ্রহ
সূর্যকে প্রদক্ষিণ করছে অনেক ছোট ও বড় জ্যোতিষ্ক। এদের মধ্যে কয়েকটি খুব বড় এবং নিজের নিজের কক্ষপথ ধরে একটা নির্দিষ্ট সময়ে এরা সূর্যকে প্রদক্ষিণ করে। এদের নিজস্ব আলো নেই। এদেরকে গ্রহ বলে। মোট নটি গ্রহ সূর্যকে ঘিরে পাক খাচ্ছে। এদের নাম হল,
 বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি শন ইউরেনাস, নেপচুন ও প্লুটো। এদের মধ্যে প্লুটো কে মাঝে মাঝে গ্রহের আসন থেকে সরিয়ে দেওয়া হয়।
পৃথিবী
সূর্যের থেকে দূরত্ব অনুসারে তিন নম্বর গ্রহ হল আমাদের এই পৃথিবী। এর সূর্য থেকে গড় দূরত্ব হল ১৪১৫০০০০০ কিলোমিটার। ওজন ৫,৬৯৭X
 ১০ ১৮ কোটি টন। পৃথিবীর ব্যাস ( মানে পৃথিবীকে এপার ওপার ফুটো করলে সেটা যতটা লম্বা হবে) হল প্রায় ১২৭০০ কিলোমিটার। কিন্তু এটা সব জায়াগায় সমান নয়। উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সোজাসুজ়ি যেতে ১২৭১৪ কিলমিটার রাস্তা পার হতে হবে। ঠিক তেমনি নিরক্ষীয় অঞ্চলে এই ব্যাস ১২৭৫৭ কিলোমিটার। পৃথিবীর পৃষ্ঠদেশের ক্ষেত্রফল ৫১৫৪০০০০০ বর্গ কিলোমিটার। পৃথিবীর পরিধি ( মানে পৃথিবীকে ঘিরে একবার পাক খেয়ে আসতে যতটা পথ যেতে হবে) ৪০০০০ কিলোমিটার।



পৃথিবীর আবর্তন গতি
একে আহ্নিক গতিও  বলা হয়। পৃথিবী নিজের অক্ষের ওপর একবার পাক খেয়ে আসতে যে সময় নেয় তার পরিমাণ একদিন বা প্রায় ২৪ ঘন্টা।  এখানে দুটি ধারণা জন্মাতে হবে। ১) অক্ষ কাকে বলে? ২) আবর্তন কাকে বলে?

এই ধারণা জমানোর জন্য একমাত্র গ্লোবের সাহায্য নেওয়া দরকার। কিন্তু অ্যানিমেশনের সাহায্যেও চমৎকার বোঝানো যায়।নীচে একটা অ্যানিমেশনের লিংক দেওয়া হল। দেখুনতো, কাজে লাগে কিনা।
এবার আসি আবর্তনের সময়কাল নিয়ে। এখানে দুটি ধারণা দেওয়া দরকার। সৌরদিন ও নক্ষত্রদিন। 

একদিন সূর্য যখন মাথার উপরে রয়েছে তখন থেকে সময়  গণনা শুরু করে পরের দিন ঠিক সূর্য যখন মাথার ওপরে আসবে তখন পর্যন্ত যে সময় অতিবাহিত হয়েছে তা হল এক সৌর দিন। এর পরিমাণ ঠিক ২৪ ঘন্টা। কিন্তু মনে রাখতে হবে পৃথিবী তার আবর্তনের সাথে সাথে সূর্যের চারদিকে প্রদক্ষি্ণও করছে। তাই এক দিনে সে তার প্রদক্ষিণ পথ ধরে কিছুটা পার হয়েও এসেছে। তাই যদি আমরা কোনও নক্ষত্র বা নক্ষত্র মন্ডলীর সাপেক্ষে পৃথিবীর আবর্তনের সময় মাপি তা কিন্তু কিছুটা তফাত হবে। ধরা যাক একদিন রাত্রে একটি নক্ষত্রের উদিত হওয়ার মূহুর্ত থেকে পরের দিন আবার সেই নক্ষত্রটির উদিত হওয়ার সময় মাপি দেখব এই সময় সৌর দিনের থেকে কিছুটা কম। একেই নক্ষত্র দিন বলে। একটা সৌর দিন থেকে একটা নক্ষত্র দিন ৩ মিনিট ৫৫. ৯১ সেকেন্ড কম।

No comments:

Post a Comment